চিড়িয়াখানায় নতুন অতিথি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা চিড়িয়াখানায় গত কয়েক মাসে বিভিন্ন পশুর শাবক জন্মেছে। কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাচ্চাগুলো বেড়ে উঠছে। আলোকচিত্রী আশরাফুল আলমের ক্যামেরায় তারই কিছু সাম্প্রতিক ছবি

এই বাঘশাবকটি গত পয়লা জানুয়ারি চিড়িয়াখানায় জন্ম নিয়েছে। জাপানি মুদ্রার নামে এর নাম রাখা হয়েছে ‘ইয়েন’। এটি বেঙ্গল টাইগার রণবীর ও জ্যোতির শাবক।

নিরাপদ আশ্রয়ে বানর শিশু।

নিরীহ স্বভাবের প্রাণীটির নাম কমন ইলান্ড। ঢাকা চিড়িয়াখানায় এর জন্ম। সাত মাসের এই শিশুটি খাঁচার ভেতর সারাক্ষণ ছুটোছুটি করে বেড়ায়।

সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা জিরাফ জুটির প্রথম শাবক এটি। একমাস হলো বয়স। এখনো নাম রাখা হয়নি।

মাংস ভক্ষণে বসেছে রয়েল বেঙ্গল টাইগার রণবীর ও জ্যোতির আরেক শাবক ‘টোকিও’।

বাহারি লেজ মেলে পেখম তুলেছে এক ময়ূর।