চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুধা বিল্ডার্স লিমিটেডের সৌজন্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটি (বিকেইএস) স্বাধীনতা দিবস উপলক্ষে বসুুধা শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১২ আয়োজন করতে যাচ্ছে। এ প্রতিযোগিতা ২৩ মার্চ বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে প্রায় দুই হাজার ৫০০ প্রতিযোগী অংশ নেবে। সব প্রতিযোগীর জন্য বসুধা বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে থাকবে সৌজন্য উপহার। এ ছাড়া প্রতি গ্রুপে প্রথম তিনজনকে প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদ এবং প্রতি গ্রুপের প্রথম ২০ জনকে ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিকেইএসের চেয়ারম্যান অধ্যাপক লায়ন এ কে এম ফজলুল হক। উদ্বোধন করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক এ হ মো. মতলুব আলী। প্রধান অতিথি থাকবেন বসুধা বিল্ডার্স লিমিটেডের বিজ্ঞাপন নির্মাতা কাজী ইলিয়াস কল্লোল। আরও উপস্থিত থাকবেন বিকেইএসের সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম রাব্বানী, বিকেইএসের মহাসচিব মো. আশরাফ আলী মোল্লা, নির্বাহী মহাসচিব শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। বিজ্ঞপ্তি।