চিড়িয়াখানা আইন প্রণয়নের তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের চিড়িয়াখানাগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য দ্রুত চিড়িয়াখানা আইন প্রণয়নের তাগিদ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি ঢাকা চিড়িয়াখানার জায়গা থেকে অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদের সুপারিশ করেছে। সংসদ ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।