চীনের কাছে কৃষি প্রযুক্তি চাইলেন মতিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি খাতের আধুনিকায়নে চীনের উন্নত প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুনের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।মতিয়া চৌধুরী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদন, পণ্য বিপণন, তথ্যবিনিময় এবং গবেষক আদান-প্রদানে চীন সহায়তা করতে পারে। রাষ্ট্রদূত লি জুন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের ব্যবসা-বাণিজ্য দিন দিন বাড়ছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, চীনের কুনমিং পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ সম্ভব হলে দুই দেশের বাণিজ্য বাড়বে।