চেকই ছুটবে শিক্ষকদের পেছনে: শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো এবং সামাজিক মর্যাদা দিতে উদ্যোগ নেবে। অবসর ভাতা ও কল্যাণ ভাতার চেকের জন্য শিক্ষকদের ছুটতে হবে না, চেকই তাঁদের পেছনে ছুটবে।গতকাল বুধবার রাজধানীর জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে হজ পালনে ইচ্ছুক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ, শিক্ষক নেতা কাজী ফারুক, কে এম আবুল হাসান বক্তব্য রাখেন।