চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার অটোরিকশা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুসারে এফডিসি গেট থেকে হাসমত ও মগবাজার থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের বারৈখালী থেকে পুলিশ একটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি জানান, ১৭ মে মোশাররফ নামের এক ব্যক্তি তাঁর অটোরিকশা চুরির অভিযোগে থানায় মামলা করেন।