চোর সন্দেহে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর সন্দেহে রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।খিলক্ষেত থানার এসআই মাসুদ রায়হান বলেন, গত মঙ্গলবার গভীর রাতে মধ্যপাড়ায় আপন হোমস নামের একটি নির্মাণাধীন ভবনে ঢোকেন আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক। ভবনটির নিরাপত্তাকর্মী রফিক ও ভান্ডাররক্ষক সোহেল রানা চোর সন্দেহে তাঁকে আটক করে বেঁধে রড দিয়ে বেধড়ক পেটান।উপপরিদর্শক মাসুদ জানান, বাঁধা অবস্থায় মারা যান ওই যুবক। এ সময় রফিক ও সোহেল রানা লাশ ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ পৌঁছে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পরে কয়েকটি জায়গা ঘুরে পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে।