চোরাই পণ্যসহ চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি থানার পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হলো মারুফ হোসেন (১৮), উজ্জ্বল (৩৫), জনি (২০) ও আনিছুর রহমান (৩২)। পুলিশ জানায়, বুধবার রাত তিনটার দিকে ধানমন্ডি আবাসিক এলাকার একটি বাসায় গ্রিল কাটার সময় মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুগড়াপাড়া থেকে উজ্জ্বল ও জনি এবং ডেমরা থানার কোনাপাড়া থেকে আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া ১২ ভরি স্বর্ণ, দুটি ল্যাপটপ, দুটি ডিজিটাল ক্যামেরা, ছয়টি মুঠোফোন সেট ও ১০টি হাতঘড়ি উদ্ধার করে।