চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী এলাকা থেকে সোমবার গভীর রাতে ১২টি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: হারুন মিয়া (৩৫), মো. সেকান্দর (২৯), মো. মকবুল হোসেন (২৫), মো. শিপন (৩০) ও নূর আমিন (১৯)। ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত তিনটার দিকে কদমতলী থানার রায়েরবাগে অভিযান চালায় ডিবির একটি দল। ওই স্থান থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নিয়ন্ত্রণে থাকা ১২টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।