ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সমাবেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার টাগারপাড় এলাকার রপ্তানিমুখী ডেনিলসন অ্যাটায়ার্স লিমিটেডের ছাঁটাই করা ১০ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করাসহ নয় দফা দাবিতে সমাবেশ করেছেন ওই কারখানার শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএর কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ডেনিলসন গার্মেন্টসের শ্রমিক জুয়েল।
আবু নাঈম খান বলেন, ফতুল্লার টাগারপাড় এলাকার রপ্তানিমুখী ডেনিলসন অ্যাটায়ার্স কারখানার মালিকপক্ষ কোনো কারণ ছাড়াই ১০ শ্রমিককে চাকরিচ্যুত করেছে।