ছাত্র ইউনিয়নের কাউন্সিল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্রোহে প্রতিরোধে সন্ত্রাস দখলদারিত্ব শিক্ষা-বাণিজ্য রুখি, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ নির্মাণ করি’ স্লোগান সামনে রেখে শুরু হয়েছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিল। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দিনব্যাপী কাউন্সিল অধিবেশন চলে। কাউন্সিলে সংগঠনের ৫০টি জেলা শাখার ৪১২ জন কাউন্সিলর অংশ নেন। আজ বৃহস্পতিবার কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সংশোধনী: গতকাল বুধবার প্রথম আলোয় ‘ছাত্ররাজনীতিকে লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে’ শিরোনামে প্রকাশিত সংবাদে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নাম আরিফুল ইসলাম লেখা হয়েছে। নামটি হবে ফেরদৌস আহমেদ। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আমরা দুঃখিত।