ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্র ইউনিয়নের এক নেতার কক্ষে ভাঙচুর করে তালা লাগিয়ে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পরে হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে কক্ষের তালা খুলে দেওয়া হয়।ছাত্র ইউনিয়নের জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক এ পি অনুপম প্রথম আলোকে জানান, গতকাল সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কার্যনির্বাহী সদস্য সুমন সাহা ও জগন্নাথ হলের ছাত্রলীগের কর্মী সৌরভ দাসের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে বেলা আড়াইটার দিকে সৌরভের নেতৃত্বে নয়ন, অভিজিৎ, সাজু, পুলক, দেবজিৎ, শাওনসহ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী সুমনের (৩৭৪ নম্বর) কক্ষে হামলা করেন। এরপর তাঁরা কক্ষে তালা লাগিয়ে চলে যান। ঘটনার পরপরই ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা হল প্রশাসনের কাছে যান। পরে সন্ধ্যার দিকে হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে কক্ষটি খুলে দেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে ওই হলের ছাত্রলীগের কর্মী পিনাকী দাস বলেন, ‘সকালের ঘটনায় সবাই কিছুটা উত্তেজিত ছিল। তবে শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে ঘটনার নিষ্পত্তি হয়েছে।