ছাত্র ইউনিয়নের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৫তম জাতীয় সম্মেলনের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘তারুণ্যের অবিনাশী শক্তি রুখে দিক লুণ্ঠন-আগ্রাসন-শিক্ষাবাণিজ্য’।বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। উদ্বোধনী সমাবেশ শেষে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে পৌঁছে শেষ হবে। সেখানে বিকেল চারটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রসঙ্গত, ১৯৫২ সালের ২৬ এপ্রিল ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।