ছাত্রদল কর্মী সন্দেহে মারধরের পর হল থেকে বিতাড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে এক ছাত্রকে মারধর করে বের করে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। হলচ্যুত ছাত্রের নাম আবদুর রহিম। তিনি ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।সূত্র জানায়, হল শাখা ছাত্রলীগের কর্মীরা ৩৫৭ নম্বর কক্ষের ছাত্র রহিমকে হল থেকে বের করে দেয়।এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আলী বলেন, কাউকে বের করে দেওয়া হয়নি।