ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার ছাত্রদলের নবঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল ও নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটের বিশ্বনাথে গতকাল মঙ্গলবার ঝাড়ু মিছিল ও সভা হয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহ আমির উদ্দিন গ্রুপের উদ্যোগে ওই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মতিউর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এদিকে গত সোমবার রাতে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর সার্বিক তত্ত্বাবধানে ও জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই তা বাতিলের দাবিতে উপজেলা বিএনপির পুরান বাজারের দলীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী খালেদ মিয়া পক্ষের নেতা-কর্মীরা। তবে ঘটনাটি অস্বীকার করেছেন খালেদ মিয়া।
ছাত্রদল সূত্রে জানা গেছে, ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে হাতেগোনা কয়েকজন ছাড়া বেশির ভাগ নেতারই ছাত্রত্ব নেই। এর মধ্যে আটজন বিবাহিত।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করে আবারও আহ্বায়ক কমিটি ঘোষণার ফলে ছাত্রদলের কার্যক্রমে স্থবিরতা চলে আসবে বলে অভিযোগ করেন তৃণমূল ছাত্রদলের কয়েকজন নেতা।
তাহসিনা রুশদীর বলেন, সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। কারও ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী কোনো কমিটি ঘোষণা করা হবে না। দলীয় সিদ্ধান্ত কেউ না মানলে দল থেকে তাঁকে বহিষ্কার করা হবে।