ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় সাতজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে মহড়া শেষে ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করতে প্রধান ফটকের সামনে পৌঁছলে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে ছাত্রদলের কর্মী আসাদুজ্জামান, মিজানুর রহমান, ইব্রাহিম কবির, মোর্শেদ আলম, মাসুম পারভেজসহ সাতজন আহত হন। আহত কর্মীদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বলেন, বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গেলে ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা চালায়।তবে ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান দাবি করেন, ‘ছাত্রলীগের নেতা মনা হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের কয়েকজনকে প্রতিহত করা হয়েছে মাত্র।’প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’