ছাত্রদলের চার জনকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের চারজনকে শোকজ করা হয়েছে। শোকজ পাওয়া ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মহসিন বিশ্বাস, মো. রফিক, মো. রুবেল ও রুহুল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমানের সই করা ওই শোকজ নোটিশে অভিযুক্ত ছাত্রদের দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সংগ্রহের সময় শোকজ পাওয়া ছাত্রদের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারী অন্যদের এখনো শনাক্ত করা যায়নি।