ছাত্রদলের সভাপতিসহ ২৩ নেতা-কর্মীর নামে ছাত্রলীগের মামলা
সংঘবদ্ধ হয়ে মারধর ও চুরির অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ ২৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অহিদুজ্জামান বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা করেন। তিনি জহুরুল হক হল শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।একই ঘটনায় ২৬ সেপ্টেম্বর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে ছাত্রদল।মঙ্গলবার করা মামলায় আসামি করা হয়েছে, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক ও বজলুল করিম চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক মিনহাজ; সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক করিম সরকার; মুহসীন হল শাখার সাধারণ সম্পাদক এহতেশামুল হক, ইছাহাক সরকার, বিপ্লব পান্ডে, ইয়াজমুল হোসেন, কাজী রওনুকুল ইসলাম, রোকনুজ্জামান তালুকদার, শাহ রুম্মন ও সোহাগ খান; জসীমউদ্দীন হলের শিমুল, আব্বাস ও জহুরুল ইসলাম; ইতিহাস বিভাগের ছাত্র রুহুল আমিন, আবু বক্কর সিদ্দিক ও বিপ্লব পান্ডে ওরফে বিপু; জিয়া হলের কামরুজ্জামান এবং এস এম হলের হিমেল। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেন।