ছাত্রদলের ১৩ জনের আগাম জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগ নেতা-কর্মীদের মারধর করার অভিযোগে করা মামলায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসিরসহ ১৩ নেতা-কর্মীর চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা তিন সপ্তাহের মধ্যে জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়। গতকাল মঙ্গলবার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।