ছাত্রদলের ৫ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টন এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মসজিদ গলি থেকে তাঁদের গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ। পুলিশ বলছে, আটক পাঁচজন ছাত্রদলের কর্মী।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, দুপুরে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে নয়াপল্টন এলাকায় মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। ওই মিছিল থেকে ছাত্রদলের ওই পাঁচ কর্মীকে আটক করা হয়। তবে তাঁদের নাম জানাতে পারেননি তিনি।

নিজস্ব প্রতিবেদক