ছাত্ররাই জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর বড় শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানবতাবিরোধী শক্তির বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি সচেতন জনগণ ও ছাত্রসমাজ। গতকাল শনিবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে আয়োজিত ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।ওই সেমিনারের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সব ধরনের জঙ্গিবাদ মানবতাবিরোধী। ধর্মের দোহাই দিয়ে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য করে তোলা যাবে না। ধর্ম কখনো হত্যা, বোমাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য প্রশ্রয় দেয় না। সেমিনারে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদ, কলেজের উপাধ্যক্ষ আনিস ফাতেমা, মো. সেলিম মিয়া, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান ইসমত আরা প্রমুখ বক্তৃতা করেন। কলেজের অধ্যক্ষ এ কে এম জাফর হোসেন এতে সভাপতিত্ব করেন।