প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বহিষ্কৃত এক ছাত্রলীগ কর্মী এবং এক ভুয়া ছাত্রকে গতকাল মঙ্গলবার পিটিয়েছেন সাধারণ ছাত্ররা। কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে জানান, নাজমুল দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে হলের মসজিদে অবস্থান করছিলেন। সেখানে শিক্ষার্থীদের বইপত্র ও অন্যান্য জিনিস চুরির অভিযোগে গতকাল সকালে কয়েকজন শিক্ষার্থী তাঁকে দায়ী করেন। পরে নাজমুলের ব্যাগ তল্লাশি করে চুরি যাওয়া বইপত্র, টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে মারধর করেন। গতকাল দুপুরে ফাউ খাওয়ার অভিযোগে একই হলের ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী মাহমুদকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পিটিয়েছেন সাধারণ ছাত্ররা।