প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বশত্রুতার জের ধরে এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।জানা যায়, বাংলা বিভাগের ছাত্র রায়হান শেখ ইসলামপুর এলাকার একটি মেসে ভাড়া থাকেন। একই মেসে থাকতেন ছাত্রলীগের কর্মী জাহিদুল ইসলাম। গত মাসে জাহিদুল মেসে রামদা, চাকুসহ এক ব্যাগ দেশীয় অস্ত্র রাখতে চাইলে রায়হান প্রতিবাদ করেন। এতে উভয়য়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে গতকাল বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে রায়হানকে জাহিদুলসহ ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী মারধর করেন। পরে সাধারণ শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযুক্ত জাহিদুলকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছে।