প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীর হাতে লাঞ্ছিত এক ছাত্রী নিরাপত্তা চেয়ে শুক্রবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের কর্মী বাবু।সূত্র জানায়, মেয়েটি বিবাহিত হওয়া সত্ত্বেও বাবু দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার সবার সামনে তিনি মেয়েটির চুল ধরে টানাটানি করেন এবং চড় মারেন।