ছাত্রলীগ কর্মীর হাতে ছাত্রী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করলেন ছাত্রলীগের এক কর্মী। এ সময় সাধারণ ছাত্ররা ছাত্রলীগের ওই কর্মীকে পুলিশে সোপর্দ করেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।সূত্র জানায়, ছাত্রলীগের কর্মী হীরম্ব রায় দীর্ঘদিন ধরে মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সকালে তিনি ওই ছাত্রীকে আবারও প্রেমের প্রস্তাব দেন। এ সময় ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করলে তিনি তাঁকে লাঞ্ছিত করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ দাবি করেন, হীরম্ব নামের কোনো ছাত্রলীগের কর্মী নেই।