ছাত্রলীগ কর্মীরা সাধারণ ছাত্রকে পিটিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ কর্মীদের মার খেয়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।তিনি জানান, গতকাল সন্ধ্যায় বান্ধবীকে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের জহুরুল হক হলের কিছু কর্মী তাঁর বান্ধবী সম্পর্কে অশ্লীল মন্তব্য করে। তিনি প্রতিবাদ করলে ছাত্রলীগ কর্মীরা তাঁকেও গালি দেয়। এরপর দুই পক্ষের বাগিবতণ্ডা শুরু হয়। এরই মধ্যে হল থেকে আরও ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী এসে তাঁকে মারধর করে। পরে আশপাশের লোকজন তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।