ছাত্রলীগ সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই সাংবাদিক পেটানোর ঘটনায় গতকাল সোমবার শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান, এস এম হল শাখা ছাত্রলীগের সভাপতি সাদিদ জাহানসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে মামলায় আসামি করা হয়েছে।সাপ্তাহিক-এর প্রধান প্রতিবেদক মহিউদ্দিন নিলয় বাদী হয়ে এ মামলা করেন। একই ঘটনায় সপ্তাহিক বুধবার-এর নির্বাহী সম্পাদক আমির খসরু শাহবাগ থানায় আরেকটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল শাখা ছাত্রলীগের সভাপতি সাদিদ জাহান ওরফে সৈকতের নেতৃত্বে ছাত্রলীগের কিছু কর্মী সাপ্তাহিক-এর নিজস্ব প্রতিবেদক আনিস রায়হান ও সাপ্তাহিক বুধবার-এর নিজস্ব প্রতিবেদক আহমেদ ফয়েজকে গত রোববার মারধর করে।মামলার এজাহারে বলা হয়েছে, সাপ্তাহিক পত্রিকায় গত ২৫ মার্চ ‘ছাত্রলীগ সার্কাস, ইডেন কলেজ বাড়তি আকর্ষণ’ শীর্ষক শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসানের কর্মকাণ্ড তথ্যপ্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা হয়। এর জের ধরে তাঁর নির্দেশে সাদিদ জাহান তাঁর অনুসারীদের নিয়ে আনিস রায়হানকে মারধর করেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম গতকাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি মামলা ও একটি জিডি করা হয়েছে।