প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের তিন নেতাকে পিটিয়ে আহত করার ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
বহিষ্কৃত নেতারা হলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সহসভাপতি উৎপল বিশ্বাস, যুগ্ম সম্পাদক শ্যামল সরকার ও সাংগঠনিক সম্পাদক দীপু।
গতকাল বুধবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে হলের আবাসিক শিক্ষকদের সভায় তাঁদের তিনজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এঁদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নামের তালিকা শৃঙ্খলা পরিষদে পাঠানো হবে।
খাবার দিতে দেরি হওয়ায় গত রোববার রাতে হলের উত্তর ভবনের ক্যানটিনের এক কর্মীকে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় সেখানে উপস্থিত ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।