ছাত্রলীগের দুই অংশের সংঘর্ষে একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে গতকাল বুধবার সকালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। এ সময় হলের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় পাঁচ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সূর্য সেন হল শাখা ছাত্রলীগ।সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক ওরফে সুজনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে সভাপতির সমর্থক ও ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তাকি হোসেন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে তাকি হোসেন হলে ঢুকছিলেন। এ সময় পূর্ববিরোধের জের ধরে সাধারণ সম্পাদকের কিছু কনিষ্ঠ কর্মী তাঁকে মারধর করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।এর জের ধরে সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থকেরা লাঠিসোঁটা ও রড নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী, হলের প্রাধ্যক্ষ খোন্দকার আশরাফ হোসেনসহ ছাত্রলীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পপুলেশন সায়েন্স বিভাগের মাহফুজ ও দর্শন বিভাগের আবিরকে স্থায়ীভাবে এবং বিশ্বধর্ম ও সংস্কৃত বিভাগের তাওহীদ, অর্থনীতি বিভাগের আমিনুল ইসলাম, উর্দু বিভাগের সোহাগকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা ছাত্রলীগের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না।