ছাত্রলীগের নেতা সাময়িক বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গতকাল সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত এ এস এম মাসুম আইন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র এবং সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। মাসুম ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফিউল ইসলামকে লাঞ্ছিত করেন। রাফিউলের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।