ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক মিথুন ঢালীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল জানান, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।