প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ক্লাস চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। পরে ওই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে তাঁরা উপাচার্য, বিজ্ঞান অনুষদের ডিন ও প্রক্টর বরাবরে স্মারকলিপি দেন। প্রশাসন জানায়, ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটি গতকাল কাজ শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটির সদস্যরা দু-এক দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে’।