প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এক কর্মীকে গতকাল বৃহস্পতিবার পিটিয়েছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মীরা। সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রফ্রন্টের কর্মী তাহমিদুর রহমান ও ছাত্রলীগের কর্মী মো. মমিন একই মেসে থাকতেন। চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাগিবতণ্ডা হতো। এর সূত্র ধরে গতকাল মমিনসহ ছাত্রলীগের আরও কয়েকজন কর্মী তাহমিদুরকে ক্যাম্পাসে মারধর করেন। তাহমিদুরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর হামলাকারীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বলেন, ‘মারধরের কথা শুনেছি। তবে কে বা কার মধ্যে মারামারি হয়েছে তা জানি না।’