ছাত্রলীগের ‘হুমকির’ প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেওয়ায় তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ এই কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে, ২৪ নভেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ, ২৬ নভেম্বর মহানগর ও জেলা সদরে এবং ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।গত সোমবার বরিশালে ১৮ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড তুলে ধরে একে ‘দানব’ সংগঠন আখ্যায়িত করেন।এর প্রতিবাদে ছাত্রলীগ বিএনপির চেয়াপারসনের গুলশান কার্যালয় ঘেরাও করার হুমকি দেয় ছাত্রলীগ।