প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এনামুূল নামে এক বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ছাত্ররা ওই যুবককে গণপিটুনি দিয়ে প্রক্টরের কাছে হস্তান্তর করেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে ছাত্ররা তাকে আটক করে। তাকে নেশাগ্রস্ত বলে মনে হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আটক যুবক রাজধানী সুপার মার্কেটে কসমেটিকসের দোকানে চাকরি করে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।