প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাজধানীর এক স্কুলশিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন যৌন নির্যাতনবিরোধী ভ্রাম্যমাণ আদালত। স্কুলের ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সন্ধ্যায় আদালত বিদ্যালয় প্রাঙ্গণে এ রায় দেন। রায়ের পর ওই শিক্ষককে শ্যামপুর থানায় সোপর্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের দণ্ডবিধির ৫০৯ ধারায় জুরাইনের আলোরমেলা আইডিয়াল স্কুলের ইংরেজির শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। জুরাইনের ৩৬৫ খন্দকার রোডে বিদ্যালয়টির অবস্থান। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত প্রথমবারের মতো যৌন নির্যাতনের অভিযোগে কোনো অভিযুক্তকে দণ্ডবিধির ৫০৯ ধারায় শাস্তি দিলেন। জানা যায়, কয়েক দিন ধরে কোচিং করানোর ছলে নজরুল ইসলাম ছাত্রীদের সঙ্গে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গি করে আসছিলেন।