ছাত্রী লাঞ্ছনার ঘটনায় নারী সংগঠনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছনার অভিযোগের ঘটনায় উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন নিয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি এবং বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল মঙ্গলবার পাঠানো পৃথক বিবৃতিতে তারা এ প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, পুলিশের পেশাগত দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল এবং আইনশৃঙ্খলা রক্ষা করা। সন্দেহভাজন যে কাউকে যন্ত্রণা দেওয়া, হেনস্তা করা এবং অমানবিক আচরণ ও নির্যাতন করাকে নিষিদ্ধ করেছে সংবিধান। গত রোববার একটি বেসরকরি বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে বেলা তিনটায় রিকশায় করে ফিরছিলেন ওই ছাত্রী। মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে তাঁকে লাঞ্ছনা অভিযোগ ওঠে আদাবর থানার এসআই রতন কুমার হালদারের বিরুদ্ধে।