ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক ব্যক্তির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে উত্ত্যক্ত করায় রাজধানীর বাংলামোটর এলাকায় সেলিম তালুকদার (৩৫) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বাংলামোটর ওভারব্রিজের নিচে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক ছাত্রী রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে তাঁর গতি রোধ করেন সেলিম। তিনি ওই ছাত্রীকে মোটরসাইকেলে উঠতে বললে ছাত্রী অস্বীকার করেন। সেলিম তখন ওই ছাত্রীর রিকশায় ওঠার চেষ্টা করেন। ছাত্রী বাধা দিলে তিনি (সেলিম) ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন। মেয়েটি ছুটে গিয়ে ট্রাফিক পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ সেলিম তালুকদারকে গ্রেপ্তার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ হোসেন চৌধুরী তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেলিম তালুকদার একটি প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানা গেছে।