ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগে এক কর্মচারীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মোহাম্মদ আলী নামে এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে মোহাম্মদ আলীকে এ সাজা দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কর্মচারী, একই সঙ্গে সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করতেন।
সুফিয়া কামাল হলের একাধিক শিক্ষার্থী জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লন্ড্রিতে যান মোহাম্মদ আলী। তিনি সেখানে এক ছাত্রীকে একা পেয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে অন্য ছাত্রীরা এসে মোহাম্মদ আলীকে মারধর করে আটকে রাখেন। পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নীলুফার নাহার আবাসিক শিক্ষকদের নিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী এলে তাঁর মাধ্যমে ওই কর্মচারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।