ছাত্রীদের আত্মহননে শিক্ষক অভিভাবকেরা উদ্বিগ্ন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে তিন দিনে দুই ছাত্রীর আত্মহৎযা ও একজনের অপহরণের ঘটনায় অভিভাবক ও প্রতিষ্ঠানটির শিক্ষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ছাত্রীরা কেন আত্মহৎযা করছে, এ নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।মা-বাবা বৈশাখী মেলায় নিয়ে না যাওয়ায় গত বুধবার অষ্টম শ্রেণীর ছাত্রী অনামিকা বৈরাগী আত্মহৎযা করে। আত্মহননকারী অপর ছাত্রী মানিয়া সুলতানার বিষয়ে পুলিশ জানায়, বছর দুয়েক আগে সে বিয়ে করেছিল। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মা-বাবা ওই বিয়ে মেনে নেননি। এর পর থেকেই মানিয়া বিষণ্ন থাকত। গত শুক্রবার সে আত্মহৎযা করে। এ ছাড়া রাখী নামের এক ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল তানভীর নামের এক যুবক। র্যাবের গোয়েন্দা শাখা বলছে, তানভীর বিবাহিত। বিয়ের কথা গোপন রেখেই সে দুই মাস আগে স্কুল থেকে ফেরার পথে রাখীকে তুলে নিয়ে যায়।ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষকেরা বলছেন, ঘটনাগুলোর প্রেক্ষাপট আলাদা হতে পারে, কিন্তু এই মৃত্যু মর্মান্তিক ও উদ্বেগজনক। শিক্ষক আখতারী বাশার জানান, এখনকার ছাত্রীরা আগের ছাত্রীদের চেয়ে অনেক বেশি সমস্যায় ভুগছে। তাদের মধ্যে বিষণ্নতাও প্রকট। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহও অনেক কম।মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেছেন, পরিবারে একটি শিশুর যে আন্তরিক পরিবেশ পাওয়া প্রয়োজন। শিশুরা তা না পাওয়ায় এসব সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রোকেয়া বেগম বলেন, পারিবারিক পরিবেশ উষ্ণ ও আন্তরিক হওয়া প্রয়োজন। পাশাপাশি সন্তানদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করা প্রয়োজন। পড়ালেখা ও কোচিংয়ের চাপে শিশুরা বেড়ানো, খেলাধুলা কিংবা ভালো একটা গল্পের বই পড়ার সুযোগ পাচ্ছে না। নাসরিন আক্তার নামের এক অভিভাবকও বলেছেন, ছাত্রীরা যদি এতটা চাপে না থাকত, তবে হয়তো তারা এতটা বিষণ্নতায় ভুগত না।কয়েকজন মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এই আত্মহৎযার ঘটনা নিয়ে বেশ শঙ্কিত। কিন্তু বুঝে উঠতে পারছেন না, ঠিক কীভাবে সমস্যার সুরাহা করা সম্ভব। আর অপহরণের ঘটনার পর মা-বাবারা এখন নজরদারি বাড়িয়েছেন সন্তানের ওপর। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।