ছাত্রীদের আন্তহল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ছাত্রীদের আন্তহল ফুটবল প্রতিযোগিতা। এতে বিজয়ী হয়েছে রোকেয়া হল, রানারআপ হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। এ ছাড়া ছাত্রদের আন্তহল ফুটবলে বিজয়ী হয়েছে ফজলুল হক মুসলিম হল, রানারআপ হয়েছে জগন্নাথ হল।
গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘আন্তহল ফুটবল প্রতিযোগিতা (ছাত্রছাত্রী)’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আন্তবিভাগ ফুটবল কমিটির সভাপতি শেখ শামীমুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গত ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘আন্তহল (ছাত্রছাত্রী) ফুটবল প্রতিযোগিতার’ উদ্বোধন করেন সহ-উপাচার্য (প্রশাসন) ও ক্রীড়া বোর্ডের সভাপতি অধ্যাপক সহিদ আকতার হুসাইন। বিজ্ঞপ্তি।