প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শুক্রবার চার বখাটে যুবককে আটক করেছে পুলিশ। তারা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়।শাহবাগ থানা জানায়, গতকাল সন্ধ্যায় ইভ টিজিংয়ের অভিযোগে সোহান, রিপন, সানি ও তারেক নামের চার বখাটেকে আটক করা হয়। তারা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে মোটরসাইকেল নিয়ে বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছিল এবং হলের মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের আটক করে কান ধরে ওঠ-বস করিয়ে পুলিশে সোপর্দ করেন।