ছাত্রীনিবাসের জন্য খাসজমি দখল করলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলের জন্য খাসজমি দখল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন এ জমিতে ছাত্রীনিবাসের সাইনবোর্ড টাঙিয়ে দেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাবাজার এলাকার লিয়াকত এভিনিউসংলগ্ন প্রায় ২২ কাঠার খাসজমি দীর্ঘদিন দখলদারেরা ব্যবহার করছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের আবাসিক হল নির্মাণের জন্য জমিটি বরাদ্দ চেয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছে আবেদন করে।কিন্তু জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আবেদন অগ্রাহ্য করে একটি স্কুলকে জমিটি বরাদ্দ দেয়। এ খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ওই জমিতে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ছাত্রীনিবাসের সাইনবোর্ড টাঙিয়ে দেন।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি সরকারি খালি জায়গা আছে বলে আমরা জানতে পারি। সে জায়গাটি বিশ্ববিদ্যালয়কে দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে একটি আবেদন করেছিলাম।’