ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানার পূর্ব রাজাবাজারে গতকাল রোববার তৌকির রহমান (২৩) নামের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তৌকিরকে তাঁর মামার বাসার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।তৌকিরের স্বজনেরা জানান, তৌকির তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্র। তিনি বাবা-মায়ের সঙ্গে পূর্ব রাজাবাজারের একটি বাড়ির নিচতলায় থাকতেন। একই বাড়ির পাঁচতলায় থাকেন তাঁরা মামা মামুন। মামুনের বাসা থেকেই গতকাল সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।মামুন বলেন, গতকাল সকাল ১০টার দিকে তৌকির তাঁর বাসায় গিয়ে একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর অনেক ডাকাডাকির পরও তিনি দরজা খুলছিলেন না। একপর্যায়ে কক্ষের একপাশের জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। এরপর স্বজনেরা ওই কক্ষের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।পোশাকশ্রমিকের মৃত্যু: গতকাল বিকেলে রাজধানীর মিরপুরে ছাদ থেকে পড়ে খুকুমণি (১৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেল সোয়া পাঁচটার দিকে মামা খোকন রক্তাক্ত অবস্থায় খুকুমণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।