ছাদ থেকে ইট পড়ে পথচারী কলেজ ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুর এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি বাড়ির ছাদ থেকে পড়া ইটে মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন লতিফা জান্নাতুল ফেরদৌসী (২৩) নামের এক পথচারী। লতিফা ইডেন কলেজের ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। সংকটজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর সোয়া দুইটার দিকে বিডিআর দুই নম্বর গেট এলাকা দিয়ে লতিফা যাচ্ছিলেন। এ সময় একটি পাঁচতলা বাড়ির ছাদ থেকে পরপর দুটি ইট তাঁর মাথায় এসে পড়ে। এতে তাঁর মাথা ফেটে রক্ত বেরুতে থাকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্বজনেরা তাঁকে উন্নত চিকিত্সার জন্য মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করেন। চিকিত্সকেরা বলেছেন, ইটের আঘাতে জান্নাতুল ফেরদৌসীর মাথায় রক্তক্ষরণ হচ্ছে।জান্নাতুল ফেরদৌসী আজিমপুরে একটি মেসে থাকেন। সেখান থেকে মিরপুরে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।