ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে গতকাল মঙ্গলবার ছাদ থেকে পড়ে আবুল কালাম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মগবাজারের ডাক্তার গলি এলাকায় একটি চারতলা ভবনের ওপরে একটি টিনশেডের বাসা নির্মাণের কাজ চলছিল। গতকাল সকাল ১০টার দিকে ছাদে রড বাঁকানোর সময় পা পিছলে নিচে পড়ে যান আবুল কালাম। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। ওসি বলেন, আবুল কালামের গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার ইসলামপুর গ্রামে। তিনি খিলগাঁওয়ের গোড়ান এলাকায় থাকতেন।কয়েদির মৃত্যু: এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, গত সোমবার রাত ১২টার দিকে মো. রেকতম (৬৫) নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সূত্র জানায়, রেকতম নারায়ণগঞ্জ বন্দর থানার একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। কাশিমপুর কারাগারের এই বাসিন্দা দীর্ঘদিন ধরে যক্ষ্মারোগে ভুগছিলেন। ৭ জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। তাঁর বাবার নাম আবদুল আজিজ।