ছাদে বাগান করার আহ্বান জানালেন পরিবেশ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, স্বল্প ভূমি ও জনবহুল বাংলাদেশে দ্রুত বর্ধনশীল নগরায়ণ-প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্তির জন্য ঢাকাসহ দেশের সব এলাকায় নির্মিত ভবনের ছাদে বাগান করা পরিবেশবান্ধব ও নান্দনিক পদক্ষেপ। সরকার একে উৎসাহিত করার পদক্ষেপ নিয়েছে।গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বন ভবনে আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি যাঁদের বাড়িতে ছাদ আছে, তাঁদের সবাইকে এ উদ্যোগ সফল করে তোলার আহ্বান জানান।প্রধান বন সংরক্ষক আবদুল মোতালেব সেমিনারে সভাপতিত্ব করেন। ছাদে বাগান সৃজনে অভিজ্ঞ ব্যক্তিরা সেমিনারে বক্তব্য দেন। তাঁরা ছাদে বাগান সৃজনের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।