প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিটমহলবাসী কি কোনো দেশেরই নাগরিক নয়—এ প্রশ্ন করেছেন লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ। সরকারের নির্লিপ্ততা নিয়ে গতকাল সোমবার এক বিবৃতিতে এ প্রশ্ন করেন তিনি। আবুল মকসুদ বলেন, বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে দুই দেশের ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ভারতের দিনহাটা ও বাংলাদেশের পুঁটিমারীতে ছিটমহলবাসী ১৬ দিন ধরে অনশন করছে। তাদের দাবি, ‘হয় চুক্তি বাস্তবায়ন, না হয় মৃত্যু’। শিশু ও বৃদ্ধরা অনশন ভঙ্গ করলেও মধ্য বয়সী ও যুবকদের অবস্থা সংকটাপন্ন।বিবৃতিতে সৈয়দ আবুল মকসুদ মূল ভূখণ্ডের একজন নাগরিক হিসেবে ছিটমহলবাসীর দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। রাষ্ট্রীয় আইনকানুনের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বিবৃতিতে তিনি ১৬২টি ছিটমহলের লক্ষাধিক অধিবাসীর দাবি বাস্তবায়নে দুই দেশের সরকারের প্রতি অনুরোধ জানান। বিজ্ঞপ্তি