ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিবিদ্ধ অবস্থায় গত মঙ্গলবার মধ্যরাতে এক সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।র‌্যাব-১০-এর কর্মকর্তা এনামুল কবীর জানান, র‌্যাব-১০-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। র‌্যাব সদস্যরা ছদ্মবেশে রিকশায় চেপে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব চুনকুটিয়া মুসলিমপাড়ায় পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। তারা র‌্যাব সদস্যদের পরিচয় পেয়েই গুলি করা শুরু করে। র‌্যাব পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মিজানুর রহমানকে (২৮) গ্রেপ্তার করা হয়।