ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গাড়ি ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি চাপাতি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে উত্তরা থানার আবদুল্লাহপুরের তাসিন ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্য গিয়াস উদ্দিন ওরফে আপন (২৩), মনির হোসেন (২৮), সাগর মিয়া (২১) ও তারেক হোসেন (২১) পুলিশের হাতে ধরা পড়েন। গ্রেপ্তার হওয়া যুবকদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চাপাতিসহ ছিনতাইয়ে ব্যবহূত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।ডিবির সহকারী কমিশনার আশিকুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া যুবকেরা একটি সংঘবদ্ধ গাড়ি ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।